Views
গুগল ড্রাইভে কি আবার ছবি (Image) হোস্ট করা যায় নাকি? 😲
আজকের যে ট্রিকটা (Trick) শেয়ার করবো সেটা হয়ত অনেকেই টাইটেল দেখেই বুঝতে পেরেছেন। অনলাইনে চাইলে খুব সহজে গুগল ড্রাইভ ছবি (Image) হোস্ট করা যায়। ছবিসহ আর অনেক রকম ফাইল হোস্ট করা যাবে এই ট্রিকটার মাধ্যমে। কিন্তু আমি এখানে শুধু বুঝানোর চেষ্টা করবে কিভাবে গুগল ড্রাইভের সাহায্যে অনলাইনে ছবি হোস্ট করতে পারবেন। সেটা যেকোনো ফরম্যাটের ছবি হোক না কেন (png,jpg...)।
👉 স্টেপ গুলো হলঃ
১। প্রথমে গুগল ড্রাইভে গিয়ে একটা ছবি আপলোড (Upload) করুন।
২। আপলোড সম্পূর্ণ হলে ছবিটিতে মাউস দিয়ে রাইট (Right) ক্লিক (Click) করুন। এবং শেয়ার (Share) ক্লিক করুন।
৩। এরপর অ্যাডভান্সডে (Advanced) ক্লিক করুন তারপর চেঞ্জে (Change) ক্লিক করুন।
৪। পরবর্তীতে লিংক শেয়ারিং (Link sharing) এর নিচে তিনটা অপশন (Option) পাবেন। উপরের দুইটা থেকে যেকোনো একটা সিলেক্ট (Select) করে সেভ (Save) বাটনে ক্লিক করুন।
৫। লিংক টু শেয়ার (Link to share) এর পুরো লিংকটা কপি করে নোট প্যাডে পেস্ট (Paste) করে রাখুন।
৬।এবার সেই লিংক থেকে রেড আন্ডার লাইন (Red under line) করা অংশটুকু সিলেক্ট করুন। (নোটঃ দুই '/' এর মাঝখানের অংশ)
৭। এবার কপি করা অংশটুকু এখানে (YourCode) পেস্ট করে দিন / বসিয়ে দিন।
http://drive.google.com/uc?export=view&id=YourCode
৮। ব্যাস, এবার এই ছবির (Image) লিংকটি ওয়েবসাইট বা প্রয়োজনীয় কাজে অনলাইনে ব্যবহার করতে পারবেন।
পোস্টটির কোন অংশ বুঝতে না পারলে নিচে কমেন্ট (Comment) করুন, ধন্যবাদ ।





